বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৫
ব্রেকিং নিউজ

টাঙ্গাইলে বিলে পাওয়া গেলো গলায় রশি পেঁচানো নিখোঁজ শিশুর মরদেহ

রিপোর্টার : কাজী মোস্তফা রুমি, জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ , সন্ধ্যা ০৬:৩৭

নিখোঁজ হওয়ার একদিন পর টাঙ্গাইল পৌর এলাকার অলোয়া গ্রামের বিল থেকে রাসেল (১০) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় রশি পেঁচানো ছিল।


বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল এই গ্রামের সোনা মিয়ার ছেলে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মঙ্গলবার বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন অলোয়া বিলে রাসেলের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১