বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪১
ব্রেকিং নিউজ

কবিতা :-বিশ্ব

রিপোর্টার : সাহিত্য সম্পাদক, কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ৬ জুলাই ২০২৫ , রাত ১১:৫২

কবি :-  

বুলবুল আহমেদ 

বিশ্ব নেতৃত্ব যার হাতে 

সে নির্লজ্জ বেহায়া,

ছদ্মবেশি এই শয়তান 

বাহিরে দেখায় মায়া।

মানবাধিকারের কথা বলে 

খাচ্ছে মানুষের রক্ত,

এই পিচাশের দেশ-বিদেশে 

আছে কিছু ভক্ত।

যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে  

ইসরাইল তার হোতা,

উস্কানি দিচ্ছে মার্কিন শাসক 

বিক্ষোভে উত্তাল জনতা।

সারা দুনিয়ার মানুষ বলছে 

স্বৈরাচার নিপাত যাক,

ইসরাইল,মার্কিন আগ্রাসন থেকে 

বিশ্ববাসী মুক্তি পাক।

দখলদারিত্ব ওদের কাজ 

মানবাধিকার ভূলন্ঠিত,

হটাও সকল জুলুমবাজ 

পৃথিবী হোক আলোকিত।

ন্যায়ের পথে যুদ্ধ করার 

ইরানের অধিকার আছে,

মজলুম জনতা ঐক্যবদ্ধ 

থাকবে সদা পাশে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১