বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:১৯
ব্রেকিং নিউজ

বৃথা যাবে না

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ৩ আগস্ট ২০২৪ , রাত ১০:৩৮

আতিক হেলাল 

'সংস্কার করো কোটা'

ছেলে-মেয়েদের এই দাবি শুনে 

দিয়েছো ধমক মোটা!

কতো যে গালি ও খোটা!

সন্তান আমার দিয়েছে জীবন,

খুনে লাল দেশ গোটা!

হলো কি ফায়দা লোটা?

যাবে না তো বৃথা শত প্রাণ আর

রক্ত যে এক ফোঁটা।

ঘুষ, দুর্নীতি, নিপীড়ন সয়ে

চাকরির পিছে ছোটা! 

স্বাধীন দেশে কি মানা যায় এই

পরাধীন হয়ে ওঠা?

বৈষম্যনীতি দুর্নীতি গড়ে

ন্যায়ানুগ নীতি সব ভেঙে পড়ে।

প্রজন্ম আর দেশকে বাঁচাতে 

তাই সংগ্রামে ছোটা

প্রাণের পণকে দমাতে কি পারে 

গুলি আর লাঠিসোটা?

আমি আছি এই বাছাদের সাথে,

শুনবো না এটা-ওটা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১