কবি :-
শামীমা খালিদ শাম্মী
কবি আজ তোমায় দেখলাম বহুদিন পর
একটুও পাল্টাওনি তুমি!
ক্লিন সেভ মুখে লাবন্যতায় মিষ্টি হাসি
হাতে রাখা প্রেয়সীর হাত খানি
বুঝলাম দু:খ পুষো তুমি শুধু কবিতায়
বাস্তবতায় তুমি অনেক সুখী।
পাঠক তোমাকে ভাবে বিরহী কবি
তুমি কবিতার আঁকো বিরহের ছবি,
আসলে তোমার গল্পটা সুখে সমৃদ্ধ
তুমি যাপিত জীবনে পরিপূর্ণ,
প্রেয়সীর প্রেমের ঘ্রাণে মুখরিত
তবে কেমন করে সাজাও এত দু:খ!
তোমার লেখা কবিতার উপমায়।
জীবন এত স্বপ্নীল রঙিন বাসর
তবে কেমন করে অনুভব কর ব্যাথার দহন!
শূন্যতার বেড়াজালে লুকাও জীবনে রূপময়তা!
জীবনে ছড়াচ্ছে তোমার দীপ্তমান প্রভা,
হাজারো সুখে ভরা বর্নীল রশ্মি
তাই নিজের মনে প্রশ্ন জাগে আনমনে!
কেমনে কবিরা কল্পনায় দু:খ যাপন করে?
সত্যি অবাক আমি কবির কল্পনায়
বিরহ যাপনের ছবির আঁকার ক্ষমতায়!
তা-ই তো তুমি কবি,সাধারণ কেউ নয়,
কত পাঠক তোমার করছে জয়জয়কার
ধন্য কবি তুমি, লিখে যাও নতুন উপাখ্যান।