যশোরের শার্শা বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানীর বিভিন্ন পণ্য জব্দ করেছে, বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বুধবার (২৬)শে মার্চ রাতে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
বৃহস্পতি বার (২৭) শে মার্চ সকালে, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, পন্য আটকের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ওষুধ, শাড়ি, বিভিন্ন পোশাক, আতশবাজি, মোবাইল, মোটরসাইকেলের ইঞ্জিন, ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী সহ বিপুল পরিমাণ মালামাল পাচার করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে, বিজিবির টহল দল অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করে। যার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা।
তিনি আরো বলেন, এলাকায় মাদক ও চোরাচালান বৃদ্ধি পাওয়ায়, এসব প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। ফলে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।