মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৬
ব্রেকিং নিউজ

কালিয়ায় বালু মহালের সীমানা লঙ্ঘন, বাল্কহেড জব্দ; ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড

রিপোর্টার : মাল্টিমিডিয়া রিপোর্টার কালিয়া উপজেলা মো :- সামিউল ইসলাম
প্রকাশ : শুক্রবার , ৬ মার্চ ২০২৬ , সকাল ০৯:২৫

নড়াইলের কালিয়া উপজেলায় বি হাসলা বালুর চর মহালের নির্ধারিত সীমানা অতিক্রম করে বালু উত্তোলনের অভিযোগে একটি বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

 বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস।

জানা যায়, বি হাসলা বালুর চর মহালের ইজারা নিয়ে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বড়কালিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে একটি বাল্কহেড জব্দ করে।

ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী দায়ীদের ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বালু মহালের নির্ধারিত সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১