বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:২৬
ব্রেকিং নিউজ

আজ থেকে ৪৮ টাকায় মিলবে ডিমের হালি

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ , সকাল ০৯:৩৫

খুচরা পর্যায়ে ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। উৎপাদক প্রতিষ্ঠানগুলো থেকে ডিমের পর্যাপ্ত সরবরাহ থাকলে আজ শুক্রবার থেকে খুচরা পর্যায়ে ৪৮ টাকায় হালি ও ১৫০ টাকায় এক ডজন ডিম বিক্রি করা হবে। 

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ভবনে ডিম, ব্রয়লার মুরগি, আলু ও পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার বিষয়ক মতবিনিময় সভায় বিষয়টি জানিয়েছেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ।

আমান উল্লাহ জানিয়েছেন, তেজগাঁও আড়তে দৈনিক ডিমের চাহিদা ২০-২৫ লাখ পিস।

বিপরীতে করপোরেট কোম্পানিগুলো  মাত্র ১০ লাখ ডিম সরবরাহ করছে।  বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হচ্ছে বাড়তি ডিম। তবে উৎপাদক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত সরবরাহ করলে আজ সকাল থেকে খুচরা পর্যায়ে  বিক্রি করা সম্ভব হবে প্রতি হালি ডিম ৪৮ টাকা। আর প্রতি ডজন ডিম বিক্রি করা যাবে ১৫০ টাকায়।

সে অনুযায়ীই পাইকারি পর্যায়ে দাম রাখা হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১