মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৬
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদক ভারতে পালানোর সময় বেনাপোলে আটক

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ১০ জুন ২০২৫ , বিকাল ০৪:২৬

 ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম কে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তিনি গোপালগঞ্জ সদরের বীণাপাণি গার্লস স্কুল রোড এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে।

১০ জুন (মঙ্গলবার)  দুপুর সাড়ে ১১ টায় তাকে আটক  করে  ইমিগ্রেশন পুলিশ।  ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী বলেন , গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আযম ভারতে পাড়ি জমাবে গোপন সূত্রে ইমিগ্রেশনে খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে ১১টার দিকে তার পাসপোর্ট টি ডেস্কে জমা দিলে,  যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে গোপালগঞ্জ সদর থানায়। 

এ বিষয়ে বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান,  ইমিগ্রেশনে আটক আসামি আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিনকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১