বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২১
ব্রেকিং নিউজ

বানারীপাড়া বন্দর বাজারে অগ্নিকান্ডে ১২ দোকান ভস্মিভূত, ক্ষয় ক্ষতির পরিমান ১ কোটির বেশি

রিপোর্টার : জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি//
প্রকাশ : শনিবার , ২২ জুন ২০২৪ , সকাল ১১:৫৭

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২১ জুন শুক্রবার আনুমানিক সকাল ৬'টায় এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। অগ্নিকান্ডে হাড়ি-পাতিল,ভাংগারী মালামালের গুদাম, ল্যাপ তোশকের গোডাউন ও ফার্মেসী, চায়ের দোকান সহ মোট ১২টি দোকানঘর ও দোকানে ভাড়াটিয়া ব্যাবসায়ীদের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার উপরে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যাবসায়ীরা। প্রতক্ষদর্শী সুত্রজানায়, ২১জুন শুক্রবার আনুমানিক সকাল ৬ টায় উত্তরপাড় বন্দর বাজারে ভাড়াটিয়া ব্যাবসায়ী মো: শাহাদাতের মালিকানাধীন মহিমা ফার্মেসি'র পিছনে তারা আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।পরে স্বরুপকাঠী(নেছারাবাদ) উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দিয়ে অনেক প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে ১২ টি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ভস্মিভুত হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবনির্বাচিত বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,বন্দর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো: মনির হোসেন মৃধা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যাবসায়ীকে দশ হাজার টাকা করে নগদ অর্থ অনুদান দেয়ার ঘোষনা দেন। আগুন লাগার খবর শুনে জিয়াউল হক মিন্টু তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন এবং ফায়ার সার্ভিস সদস্য ও উপস্থিত জনতাদের সাথে আগুন নিয়ন্ত্রনে অগ্রনী ভূমিকা পালন করেন। প্রসংগত বানারীপাড়া বাজার কমিটির অব্যবস্থাপনা ও অদক্ষতা পাশাপাশি রাস্তার দু পাশে দোকানীদের মালামাল এবং প্রতিটি দোকানের সামনে বাড়তি সিড়ি থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছতে বিলম্ব হওয়ায় ক্ষয় ক্ষতির পরিমান অনেক বেশি হয়েছে। উত্তরপার বাজারে দুটি তার বিহীন তারের খুটি রাস্তার মাঝে থাকায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। ক্ষয় ক্ষতি বেশি হবার এটাও একটি কারন। 

 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১