বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৩৯
ব্রেকিং নিউজ

চাঁদাবাজীর অভিযোগে বেনাপোলে ৪০ আনসার সদস্যকে বদলি

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ , দুপুর ০১:৩৯

বেনাপোলের ৪০ আনসার সদস্য কে বদলি করেছে চাঁদাবাজীর অভিযোগে ৪০ আনসার সদস্য কে শাস্তি মুলক বদলী করা হয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের নিকট  থেকে চাঁদা আদায়ের অভিযোগে। 

মোট ১৬৩ আনসার সদস্য বর্তমান বেনাপোল বন্দরে  দায়িত্বে রয়েছে। অফিস সূত্রে জানা যায়, ৪০ জন আনসার সদস্য প্রথম ধাপে বদলি হলেও পরবর্তীতে অনান্যদেরও বদলী করা হবে।

২৯ জুলাই ( মঙ্গলবার) দুপুরে তাদের অনত্র বদলী করা হয় আনসারের উর্ধ্বতন  কর্তৃপক্ষের নির্দেশে।

আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন  বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার।


 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১