কবি : সাহেলা সার্মিন
রাত গভীর হলো আরো গভীর!
বিছানায় এপাশ ওপাশ,
চোখের পাতা হচ্ছে না এক
বিষ্ময়ে বিমূঢ় আমি হয়েছি হতবাক!
নিশির আঁধার ঢাকছে পৃথিবী
বৃক্ষ রাজির চোখেও নেমেছে ঘুম,
সব পাখিও ঘুমে বিভোর
সঙ্গীর ঠোঁটে দিয়ে চুম।
আমার চোখ স্বপ্নহারা হয়েছে দিশেহারা
দু'চোখের পাতা আজ করেছে কার্ফিও,
মিলবে না তারা ফেলছে শ্বাস
মিথ্যা স্বপ্নে নাভিশ্বাস!
মিথ্যেরা আজ করছে কোলাহল
সত্যকে দিয়েছে ফেলে করে ম্যানহোল,
মিথ্যার যাঁতাকলে সত্যের মৃত্যু
চোখের কর্ণিয়ার হয়েছে অপমৃত্যু!
ভেবে ভেবে এ চোখ আজ
ফেলছে বালিশে কান্নার দাগ,
ঘুমিয়েছে রাত ঘুমিয়েছে স্বপ্ন দেবী
সময়ের স্মৃতি শুধুই এক ছবি!
কতো কর্ম কতো শ্রম ফেললাম কতো ঘাম
আমার আমার করে স্বপ্ন সাজালাম,
সব মিথ্যা সব মরিচিকা
শূন্য হাত একেবারেই ফাঁকা!
চলে যেতে হবে পরপারে
আজ মনে পড়ে বারেবারে,
নেই কোনো পুঁজি নেই সম্বল
আঁকড়ে ধরে ভেবেছি এই অবলম্বন!
মিথ্যা আশ্বাস মিথ্যা ভাবনা
আর ভাবতে চাই না,
পবিত্র এই রোজার উছিলায়
ক্ষমা করো প্রভু,
তোমার কাছে যাওয়ার আগে
একটু সম্বল চাই বিভু!