বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৩৪
ব্রেকিং নিউজ

চাটখিলে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার : মোজাম্মেল হক, নোয়াখালী
প্রকাশ : মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:১৬

মোজাম্মেল হক, নোয়াখালী:

চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের চুয়ানি মার্কেট রাস্তার উপর থেকে ৮৯ পিছ ইয়াবা সহ এক মাদক কারবারি কে গতকাল সোমবার রাতে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শওকত চাটখিল পৌর এলাকার সুন্দরপুর আজম উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে। চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী শওকত কে মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১