জোষ্ঠ প্রতিবেদক || ডিএমসিনিউজ২৪.কম
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক স্মারক বক্তৃতা ‘প্রমোটিং ক্লাইমেট জাস্টিস: রোলস অফ কোর্টস অ্যান্ড ইউথ’। মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এবংঅধ্যাপক ড. সেজার রদ্রিগেজ-গারাভিটো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির উপদেষ্টা অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান ডিপার্টমেন্ট অফ ল-।
আরও পড়ুন -বাজার নিয়ন্ত্রণে আরও সোয়া লাখ টন চাল আমদানির অনুমতি
সাবের হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয় ছিলো ‘প্রোমোটিং ক্লাইমেট জাস্টিস থ্রু ইউথ এনগেজমেন্ট’। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অবদান ন্যূনতম, কিন্তু আমরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি সবচেয়ে বেশি। এটি একটি বড় ধরণের অন্যায়। পাশাপাশি, আমাদের যতটুকু সক্ষমতা, তার চেয়ে বেশি আমাদের অভিযোজন করতে হচ্ছে। এটি আরেকটি অন্যায়।’
অধ্যাপক রদ্রিগেজ-গারাভিটোর বক্তব্যের প্রতিপাদ্য ছিলো ‘প্রোমোটিং ক্লাইমেট জাস্টিস থ্রু লিটিগেশন্স’। তিনি বলেন, ‘গত সপ্তাহে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে সুইস নারীদের একটি সংগঠন ইতিহাসে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি মামলায় জয়লাভ করেছে। এর অর্থ হলো, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আদালতটি পরিষ্কার ভাষায় রায় দিয়েছে যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেওয়া মানবাধিকারের পরিপন্থী।’
সারাদেশে সংবাদ প্রতিবেদক ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব নজিবুর রহমান; ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রমুখ।