বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০০
ব্রেকিং নিউজ

kobita বসন্তের ছোঁয়া

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ৭ মার্চ ২০২৬ , রাত ১২:৫৮

kobi

মোঃ রুহুল আমিন 

বসন্তে আজ চারিদিকে

নানান রঙের মেলা,

প্রকৃতি তার আপন রূপে

করছে দারুণ খেলা।


বসন্তের ওই মৃদু হাওয়ায় 

মন জুড়িয়ে যায়,

খোকা খুকি খেলায় মেতে 

দারুণ মজা পায়।


প্রকৃতির ওই নতুন সাজে 

নব ফুলের ঘ্রাণ,

বসন্তের এই সুন্দর দিনে 

উতলা রয় প্রাণ।


প্রকৃতির ওই নতুন সাজে 

কোকিল ডাকে গাছে,

মিষ্টি হাওয়া গায়ে মেখে

খোকা খুকি নাচে,

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১