৩০ নভেম্বর শনিবার সন্ধায় গ্রেটার যশোর এসোসিয়েশন ইউকের প্রথম উদ্বোধনী ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেজ সেন্টারে বনাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কনভেনর এবং কমিউনিটির বিশিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, স্পাউস এবং সন্তানেরা যোগ দেন । ৬০ জনেরও বেশী সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই মিলন মেলাতে স্বতসফুর্তভাবে অংশগ্রহন করেন প্রাথমিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন ব্যারিস্টার জুবা । অনুষ্ঠানের শুরুতেই সভাপতি ব্যারিস্টার মোঃ কামরুল হাসান উপস্থিত স্বাগত বক্তব্যে বলেন, গ্রেটার যশোর এসোসিয়েশন ইউকের প্রথম সভা ৯ই মে ২০২৪ তারিখে এমকিউ হাসান সলিসিটরস হোয়াইটচ্যাপেলের অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত আহ্বায়ক কমিটি গঠন করে সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার মোঃ কামরুল হাসান কে আহবায়ক করা হয়। উক্ত সংগঠনের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়, যা নিম্নরূপ:
১।নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, যশোর সহ বৃহত্তর যশোরের প্রতিনিধিত্ব সংগঠনটি গঠিত হবে "গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকে" নামে।
২। প্রেসার গ্রুপ হিসাবে এ সংগঠনটি কাজ করবে, যা বৃহত্তর যশোর সম্পর্কিত বিভিন্ন দাবি এবং সমস্যাগুলি উত্থাপন করবে।
৩।যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর যশোরবাসীদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে এবং গেট-টুগেদার, ঈদ উদযাপন, বসন্ত উৎসব এবং মধুমেলার মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৪।বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
৫।এই সংগঠনের মাধ্যমে ইউকেতে বসবাসকারী বৃহত্তম যশোরবাসী একে অপরকে সাহায্য করার চেষ্টা করবে।
আরো বক্তব্য রাখেন, রাজিয়া বেগম, মোস্তফা ফারুক, ব্যারিস্টার আবু রেজা তুহিন, ডঃ কামরুল হাসান, নাজমুল হাসান, একাউন্ন্ট্যান্ট আবু সাজ্জাদ, ইফতেহেদুল ইসলাম হিমেল, ব্যারিস্টার চঞ্চল মাহফুজ, সলিসিটর মামুন, ডলার বিশ্বাস, নাজমা খাতুন, বসির উদ্দীন , এ্যাডভোকেট মতিউর রহমান,, সাংবাদিক মুজাহিদ এবং প্রমুখ।