শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:
২ নভেম্বর (শনিবার) সকাল ৯.৩০ মিনিটের সময় মৌলভীবাজার জেলাব্যাপ্তি কিশোরকন্ঠ মেধা বৃত্তির আওতাধীন কমলগঞ্জ কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় " মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
কিশোরকন্ঠ ফাউন্ডেশনের জেলা উপদেষ্টা হাফেজ দেলওয়ার হুসাইন এর তত্ত্বাবধানে তানভীর রায়হান ওয়াসিম এর পরিচালনায় এবং আল আমিন আহমদ সহ সেন্টার সুপারের দায়িত্বে পরিক্ষা শেষ হয়। এতে পরিক্ষার সেন্টার পরিদর্শন করেন -জয়নাল আবেদিন উপজেলা নির্বাহি অফিসার, মাসুক মিয়া,আমির কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, এডভোকেট কামরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কিশোরকন্ঠ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা,তাজউদ্দীন আহমদ সহকারি প্রধান শিক্ষক কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়।
এডভোকেট আসাদ উল্লাহ-- জজ কোর্ট সিলেট,আব্দুল হাই ইনচার্জ ইসলামি ব্যাংক মুন্সিবাজার, এবাদুর রহমান ইনচার্জ ইসলামি ব্যাংক ভানুগাছ বাজার সহ প্রমুখ।