মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০০
ব্রেকিং নিউজ

২১ নাবিক ফিরবেন জাহাজে, দুজন বিমানে

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ , দুপুর ০১:০২

জোষ্ঠ প্রতিবেদক ||ডিএমসিনিউজ২৪.কম


সোমালিয়ায় জলদস্যুদের হাত থেকে মুক্ত পাওয়া এমভি আবদুল্লাহর ২১ নাবিক ওই জাহাজে করেই দেশে ফিরবেন। এছাড়া ২ নাবিক সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছে বিমানযোগে দেশে ফিরবেন। নাবিকদের নিজ নিজ ইচ্ছায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ।

বুধবার (১৭ এপ্রিল) এ বিষয়ে কেএসআরমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এমভি আবদুল্লাহ আগামী ২২ এপ্রিল সকালে আল হারমিয়া বন্দরে পৌঁছবে। সেখান থেকে দুজন নেমে গিয়ে বিমানযোগে দেশে ফিরবেন। বাকিরা জাহাজে করেই দেশে ফিরবেন।’

বাংলাদেশ সময় শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। এর আগে একইদিন বিকেলে দস্যুরা তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ বুঝে নেয়। একটি বিশেষ প্লেনে মুক্তিপণ বাবদ এমভি আবদুল্লাহর পাশে সাগরে তিন ব্যাগ ডলার ছুড়ে ফেলা হয়। দস্যুরা স্পিড বোট দিয়ে তিনটি ব্যাগ কুড়িয়ে নেয়।

আরও পড়ুন - মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দস্যুমুক্ত হয়ে শনিবার রাতে সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ। এরপর নিরাপদ জলসীমায় আনা পর্যন্ত এমভি আবদুল্লাহকে নিরাপত্তা দেয় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। একইসঙ্গে এমভি আবদুল্লাহর জাহাজে চারপাশে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী লাগানো হয়েছে। জাহাজে নিরাপত্তার জন্য সংরক্ষিত এলাকা প্রস্তুত করে রাখা হয় ইমার্জেন্সি ফায়ার পাম্প, সাউন্ড সিগন্যাল এবং সিটাডেল।

সারাদেশে সংবাদ প্রতিবেদক ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে

৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১