মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:০৩
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ের বোদা জেলা পরিষদ মার্কেটে অগ্নিকান্ডে ৫ টি দোকানঘর ভস্মিভূত, ক্ষয় ক্ষতির পরিমান ৫০ লাখ টাকা

রিপোর্টার : মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:০৩
বোদা বাজারে আবারো অগ্নিকান্ডে জেলা পরিষদ মার্কেটে  মূহুর্তেই ৫ দোকান ভস্মিভুত হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা। গতকাল পহেলা এপ্রিল (সোমবার) গভীর রাতে প্রায় দুটার সময় জেলা পরিষদ মার্কেটে  অগ্নিকান্ডে লেলিহান শিখায় আশে পাশের ইকবাল হোমিও হল, সোলায়মান আলীর হোটেল, বাচ্চু ও তরিকুলের ফলের দোকান ও একটি মুদির দোকান সহ ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।আগুন নেভানোর জন্য বোদা ফায়ার সার্ভিস সহ দুটি ইউনিট কঠোর পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হয়।স্থানীয় লোকেরা কেউ বলছেন বৈদ্যুতিক সার্কিট থেকে আবার কেউ বলছেন পাশের ভাতের হোটেল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও বোদা থানা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রায় ৩ মাস আগে একই ভাবে বোদা বাজারে অগ্নিকান্ডে প্রায় ২৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। বোদা বাজারে  অগাছালো ভাবে  ঘিঞ্জি দোকানপাট গড়ে উঠায় এবং বোদা উপজেলা প্রশাসন কতৃক আগুন থেকে সাবধান ও হুশিয়ারি সতর্ক বার্তা তেমন কোন জারি না থাকার কারণে বোদা বাজারে বার বার অগ্নিকান্ড ঘটছে বলে অভিজ্ঞমহল ধারনা করছেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১