জেবুন্নেছা জেবু
রাশিয়া ইউক্রেন এবং ফিলিস্তিন
যুদ্ধ চলে আসছে সেই দীর্ঘদিন
আমার চোখ ভিজে যায় বারে বার
মানুষ গুলোর নেই আর কিছু হারাবার।
মানবতা হারিয়ে গেছে সেই কবে
জানে না ওরা কেনো যুদ্ধ করে,
মানুষ হয়ে ও দয়া মায়া হীন ওরা বর্বর
কেনো এই সাম্রাজ্য বাদীতার অহংকার?
নেই খাবার নেই পানি আশ্রয়বিহীন
অবুঝ শিশুরা অসহায় পিতা মাতা হীন,
ধ্বংস হচ্ছে পরিবেশ সমগ্র ধনসম্পদ বিশ্ব
সমস্যার সমাধান না হলে সব হবে নিঃস্ব।
অভিশপ্ত ইহুদীর দিনে দিনে বাড়ছে অত্যাচার
ইসরায়েলীরা হয়ে গেছে অন্ধ করছে অনাচার,
আমেরিকা দিচ্ছে তাদের শক্তি ন্যায় কই তার?
মানতেই হবে পৃথিবীটা সবার ধর্মটা যার যার।
ভাবছে ওরা সেরা জ্ঞানী তবে কেনো এই যুদ্ধ?
ভেবে দেখ পাপিষ্ট তোরাই মূলত অধম অশুদ্ধ!
কি করে ভাবো মানুষ হত্যায় আসবে বিজয়?
কোনো কালে অন্যায়ের ফলে আসেনি জয়।
এই যুদ্ধ এই সংঘর্ষ জোর জুলুম অহেতুক সবই
যতই যাই করো আগে পরে যেতে হবে সব ছাড়ি,
পেরেছো কি কভু একটা জিহবা তৈরী করতে?
পারবে না অনুভুতি মন কিংবা রক্ত বানাতে।
মানুষে মানুষে ভেদাভেদ করে বাধাতে নেই যুদ্ধ
লোভে পড় নিজেদের শান্তি করো না নষ্ট।
পারবে না বাচঁতে বেশি দিন ঘনিয়ে আসছে ধ্বংস
পৃথিবীটাই রবে না কেনো করছো অকারণে দন্ধ?