মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৩৯
ব্রেকিং নিউজ

হেমন্তের গান

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : সোমবার , ৪ নভেম্বর ২০২৪ , বিকাল ০৩:১৭

কবি :-

শামীমা খালিদ শাম্মী 

হেমন্ত এসেছে স্নিগ্ধতায় সোনালী ধানের ঘ্রাণে 

শিশিরের উঞ্চ স্নানে, মৃদু ভেজা ঘাসে,

মেঘমুক্ত নীল আকাশে হালকা শীতের আমেজে,

দোলনচাঁপার শুভ্রতায়,কাঠগোলাপের উল্লাসে, 

হিজলের ছায়া কলমির ঘ্রাণ সঞ্জিবনী নব প্রাণে

প্রভাতবেলা ঝিলিমিলি, কৃষকের হাসি অনাবিল।


লাল ফিতা কাঁচের চুড়ি, তাতের বোনা শাড়ি

আঁচলে বাঁধা প্রেমের ঘ্রাণ, শেষ হয় সঞ্চিত অভিমান,

চারিদিকে নবান্ন উৎসব, কিষান বধুদের প্রাণে

ঢেঁকির তালে মুখরিত আঙিনায় মেতে উঠা গানে

রাত জেগে পিঠা পুলির সুবাসিত ঘ্রাণে 

আনন্দ হিল্লোল বয়ে যায় গ্রাম বাংলার ঘরে।

 

জ্যোৎস্নায় ভরা রাত মাতাল আকাশ

শিউলি ঝরা ভোরে শিশির স্নাত প্রহর,

রোদের বর্ণচ্ছটায় অভাবনীয় সৌন্দর্য 

মনোহর আবেশে উদ্ভাসিত হৃদয়, 

দিগন্ত ব্যাপি রূপসুধা ঐশ্বর্য রৌদ্রাঙ্কিত

হেমন্তের বেশে নবান্নের দেশে সেদ্ধ ধানের গন্ধে, 

সমৃদ্ধ সোনালী আভায় পরিতৃপ্তির শুভ্র ব্যস্ততা, 

বিত্ত বৈভব আর ঐশ্বর্যমন্ডিত হেমন্ত ঋতু

কারুকার্য ময় নব সাজ,  রূপ রসে ভরপুর।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১