ভ্রম্যমান প্রতিনিধিঃ - শাহিনুর রহমান (শাহিন)
২৬শে মার্চ (মঙ্গলবার) বসতবিটা জমির বিরোধকে কেন্দ্র করে বোদা পৌরসভা শহরে আটোয়ারী সাতখামার এলাকাধীন সাইদুল ইসলাম তানভীরের বাড়ীতে গত ২৪ মার্চ রাতে প্রায় সাড়ে নয়টায় মোমিন ইসলামের নেতৃত্বে একদল দৃবৃত্ত বাহিনী অতর্কিত ভাবে তার বাড়ীঘর ভঙচুর লুঠ, স্বর্ণাংকার ও অর্থসহ জোরপুর্বক তান্ডবলীলা চালায় বলে থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে।
বোদা উপজেলা পৌরশহরে বাসস্টান্ডের পাশে সাতখামার এলাকায় আটোয়ারী এলাকাধীন সাইদুল ইসলাম তানভীরের বসতবাড়ির জমি দখলের জন্য বিবিদীগন একদল সাঙ্গপাঙ্গ দুধর্ষভাবে গত ২৪ মার্চ রাতে সাহিদুল ইসলাম তানভীরের বাড়িঘর ভাঙচুরে হামলা চালায়।ওই মুহুর্তে বাড়ির মালিক বোদা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন এবং বোদা সেনাক্যাম্পকে বিষয়টি অবহিত করেন। এ খবর পাওয়া মাত্র সেনা ক্যাম্প থেকে কয়েকজন সেনা সদস্য ঘটনাস্থলে গিয়ে বিবাদীদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হন।পরবর্তীতে সাহিদুল ইসলাম তানভীর তার বাড়ী ঘর ভাঙচুরের সাথে জড়িত মৃত মনছুরের ছেলে মোমিন সহ মখলেছার,বনু ইসলাম,কুলসুম, নাসিমা পারভেজ বাবু, সাদেকুল সহ কয়েকজনের নামে আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছেন।স্থানীয়রা জানান, এই মূহুর্তে ঘটনাস্থলটি সরেজমিন তদন্তপুর্বক জরুরীভাবে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।