বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:৪৬
ব্রেকিং নিউজ

কাঠামো

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ , বিকাল ০৩:১৪

জেবুন্নেছা জেবু 

 সমাজকাঠামো ডুবছে অরাজকতায়

 হারাচ্ছে সব অন্ধকারে নোংরা হিংস্রতায়।

কোমল শিক্ষার্থীরা আজ বড় অসহায়

সর্বদিকে  হচ্ছে মনুষ্যত্বের অবক্ষয়।

ঘরে বাহিরে সর্বত্রই পশুত্বের মহামারী

আইনের প্রয়োগ নেই চলছে আহাজারি।

সমাজ সংস্করণে না আসে যদি পরিবর্তন 

সকলেই  আপন হস্তে তুলে নেবে আইন।

এখনো ডুবেনি তরী ধরতে হবে কঠিন হাল

ছিন্ন করে দিতে সকল অপকর্মের জাল।

নষ্ট হচ্ছে সবে সুস্থ বিনোদনের অভাবে

নীতিবান সৎ লোকদের প্রাধান্য দিতে হবে।

এতো অপরাধ দমন আইন  দিয়ে কি হবে?

যদি কঠোর প্রয়োগ শাসন না হয় বাস্তবে!

কি হবে এতো শ্রম এতো কাগজ  অর্জন করে?

যদি চরিত্রের  উন্নতি না ঘটে আগামীদের জীবনে?

 অপরাধে  শাস্তির ব‍্যবস্থা হোক দ্রুত বাস্তবায়ন 

সর্বাগ্রে জরুরী নিয়মাতান্ত্রিক কঠিন আইন প্রণয়ন।।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১