মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৩৩
ব্রেকিং নিউজ

সোনারগাঁয়ে ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত।

রিপোর্টার : তপন মাহমুদ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ০৯:১২

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের  চর সফিখা যুব সংঘের উদ্যোগে ডিগবার ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ।

টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণে ফাইনালে  চর  সফিখা  বয়েজ ক্লাব বনাম লেবুছড়া ইয়ংস্টার ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ।  শ্বাসরুদ্ধকর  ফাইনাল ম্যাচে উভয় দল নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হলে পেনাল্টি শুট আউটে  চর সফিখা  বয়েজ ক্লাব কে  ১-০  গোলে  পরাজিত করে  লেবুছড়া ইয়াংস্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়। 

আব্দুল্লাহ আল মামুন মেম্বার  এর সভাপতিত্বে প্রধান অতিথী  হিসেবে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু চ্যাম্পিয়ন টিমের হাতে ৩২ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন তুলে দেন।   এ সময় আরো উপস্থিত ছিলেন  মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার  মোঃ শিপন সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১