কবি:-
লাবনী খানম
শীত এসেছে! শীত এসেছে!
স্নান যে ক্যামনে করি,
সারা দেহে কাঁপন জাগে
কখন পড়ে মরি!
আরাম করে করবো গোসল
লাগবে উষ্ণ পানি,
দিলে সাথে নিমের পাতা
রোগ হবে না জানি।
বহুল মুখে প্রচলিত
নিমের গুণের কথা,
ভেষজগুণে সমৃদ্ধ তাই
রোগ সেরে যায় যথা।
ঘা-চুলকানি দাদ নিরাময়
নিমের পাতা করে,
ফলে তিতা ছাল ও তিতা
পালায় রোগ যে ডরে।
লিভার -কিডনি চর্মরোগে
নিম যে কাজে লাগে,
ডায়াবেটিস নিয়ন্ত্রণে
নিম গাছ রোপি বাগে।