বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৪৫
ব্রেকিং নিউজ

নড়াইলে সদ্য যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : সোমবার , ৭ জুলাই ২০২৫ , বিকাল ০৩:১৪

নড়াইল জেলায় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি)গণের ব্যবহারিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই ( সোমবার) সকাল ১০টায় নড়াইল পুলিশ লাইন্স এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার,জনাব কাজী এহসানুল কবীর। 

এ  ব্যবহারিক প্রশিক্ষণে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সাথে পেশাগত আচরণ,কায়িক প্রশিক্ষণ,,  আইন ও বিধিবিধান,আত্মনিয়ন্ত্রণ  অস্ত্রচালনা, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন নবনিযুক্ত টিআরসি সদস্যরা পুলিশের ভবিষ্যৎ, তাদেরকে শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। 

পুলিশ সুপার মহোদয় নবীন সদস্যদের সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের সেবা করার আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স। তারা পুলিশ সুপারের দিকনির্দেশনা শ্রবণ করেন এবং দায়িত্ব পালনে প্রস্তুত থাকার অঙ্গীকার করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১