নিউজ ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম
চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরও এক লাখ ২৪ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি পাচ্ছে ৫০টি প্রতিষ্ঠান। এ বিষয়ে জানিয়ে আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আমদানির অনুমতি পেতে যাওয়া এক লাখ ২৪ হাজার টন চালের মধ্যে সিদ্ধ চাল ৯১ হাজার টন এবং আতপ চাল ৩৩ হাজার টন। তবে আমদানির ক্ষেত্রে কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন - অসহায় ভিক্ষুকের ঘর দখল করে নিল নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষ!
আগামী ১৫ মের মধ্যে এর মধ্যে রয়েছে আমদানিকারকদের পুরো চাল দেশে বাজারজাত করতে হবে, এ চালের পরিমাণ, বাজারজাত ও গুদামজাত করার তথ্য সংশ্লিষ্ট জানাতে হবে জেলা খাদ্য নিয়ন্ত্রককে, বরাদ্দের ইমপোর্ট পারমিট(অতিরিক্ত আইপি) বা অনুমতি ইস্যু বা জারি করা যাবে না, অনুমতি ইস্যু বা জারি করা যাবে না, আমদানির চাল মালিক প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না বা এ চাল বিক্রি করতে হবে আমদানি করা বস্তায়।
এর আগে, বেসরকারিভাবে গত ২১ মার্চে তিরাশী হাজার টন আতপ ও সিদ্ধ চাউল আমদানির জন্য ত্রিশটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছিল সরকার।