বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:৪৬
ব্রেকিং নিউজ

নড়াইলে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি মনির চৌধুরী
প্রকাশ : রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ , সন্ধ্যা ০৬:৩৬

 নড়াইলে সদর উপজেলার জাতীয়তাবাদী দলের( বিএনপি) দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর ) জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত  বিরতিহীন ভাবে এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

এ নির্বাচনে ৪ টি পদে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বীতা করেন এবং সদর উপজেলায় ১৩ টা ইউনিয়নে ৭৮১ জন ভোটারদের মধ্যে ৭৫০ জন উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

এসময় নির্বাচনী কেন্দ্র পরির্দশন করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। 

গনণা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু  ।

এ সময়  নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে ৫৩০ ভোট পেয়ে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর  রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী এ্যাডঃ মাহাবুর রহমান মোর্শেদ  পেয়েছেন ২১৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫৫৭ ভোট পেয়ে মোস্তফা আল মুজাহিদুর রহমান (পলাশ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান পেয়েছেন ১৯০ ভোট। 

সাংগঠনিক সম্পাদক পদে  কামরুল ইসলাম  ৩২১ ভোট পেয়ে প্রথম বিজয়ী ও মোঃ ওহিদুজ্জামান  ২২২ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন। তাদের নিকট তম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান প্রিন্স পেয়েছেন ২১০ ভোট।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১