নড়াইলে একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ মতিন,মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ,কল্যাণ মূখার্জী,কবি সৈয়দ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মঞ্জুর আহম্মেদ,বাঁশগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলাল উদ্দিন, বিমল কৃষ্ণ দত্ত, ইউপি সদস্য ভবরঞ্জন রায় প্রমূখ।