বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫১
ব্রেকিং নিউজ

কালিয়ায় ১৬বছর ধরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি

রিপোর্টার : রিপন বিশ্বাস,নিজস্ব প্রতিবেকঃ
প্রকাশ : মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ , বিকাল ০৫:৪৩

নড়াইলর কালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগর প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও অন্যান্য নামে দীর্ঘ ১৬ বছর ধরে গরু কোরবানি কর আসছেন  কেদ্রীয় যুবলীগের আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানসহ অন্যান্যদর নামে  গরু  কোরবানি করেন তিনি।

জানা যায়, নড়াইলর কালিয়া উপজলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত কাজী  লোকমান হোসেনের ছেলে  কেদ্রীয় যুবলীগের আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন দীর্ঘ ১৬ বছর ধরে উক্ত নামে গরু কোরবানি করে আসছেন । ছাত্রজীবন  থেকে তিনি বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি। এছাড়াও তিনি বর্তমানে নড়াইল  জেলা আওয়ামী লীগের সম্মানিত একজন সদস্য ।

কেদ্রীয় যুবলীগর আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন  বলেন, আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান  শেখ ফজলুল হক মনি,বাবা-মা,দাদা-দাদি,নানা-নানি, ভাই-বোন, ছেলে-মেয়ের নামে গরু কোরবানি করে আসছি। বঙ্গবন্ধুর পরিবারর প্রতি শ্রদ্ধা ও ভালাবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। এ  কোরবানীর মাংস কালিয়া উপজলার দলীয় নেতা-কর্মিদের বাড়িতে  পৌছে দেই। এ মহৎ কাজের জন্য মন অনেক শান্তি  পাই।

এ প্রসঙ্গে নড়াইল জলা আওয়ামী লীগর সহ-সভাপতি মো.শাহীদুল ইসলাম বলেন, কাজী ছরোয়ার হোসেন দীর্ঘ ১৬বছর এ কোরবানি দিয়ে আসছেন। এ ধর্মীয় মহৎ উদ্যাগের জন্য তাকে ধন্যবাদ জানাই ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১