বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:১৭
ব্রেকিং নিউজ

টিসিবির কার্ড বাতিলের দাবিতে শার্শায় বিক্ষোভ ও স্বরলিপি

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ , রাত ০৯:২১

শার্শায় আওয়ামী সরকারের আমলে দলীয়ভাবে ও অনিয়মতান্ত্রিকভাবে টিসিবির কার্ড বিতরণ করে।এর প্রতিবাদে শার্শায় পৃথক, পৃথক ভাবে চারটি ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।

 মঙ্গলবার (২৪ শে) ডিসেম্বর সকালে যশোরের শার্শা উপজেলার ৮ নং বাগআচড়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে,শার্শা উপজেলা ইউএনও বরাবর স্বরলিপি প্রদান করেনএলাকাবাসী।

এছাড়া গত সোমবার কায়বা ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য রবিউল হোসেনের নেতৃত্বে, উলাশী ইউনিয়নে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শহিদ ও রবিবারে শার্শা সদর ইউনিয়ন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

তারা উভয় স্বরলিপিতে উল্লেখ করেন,গত ফ‍্যাসীবাদী আওয়ামী সরকার প্রকৃত গরিব, অসহায়দের সুবিধা থেকে বঞ্চিত করে, আওয়ামী লীগের দলীয় সুবিধাবাদী মানুষের  মধ্যে এই কার্ড বিতরণ করেন।

তারা দীর্ঘ ষোল বছর এ সুবিধা ভোগ করছে এবং এখনো স্বৈরাচারীর প্রেত্বারা বহাল তবিয়তে আছে।

 তাই অনতিবেলম্বে বরাদ্দকৃত টিসিবির কার্ড বাতিল পূর্বক যাচাই-বাছাই করে, দূস্থ‍্য অসহায়  প্রকৃত জনগণের মাঝে এই কার্ড প্রদান করার জোর দাবি জানানো হয়। 

পৃথক স্বরলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুজিদ, সাবেক মহিলা ইউপি সদস্য ও মহিলা দলের সম্পাদিকা রিনা খাতুন, উলাশী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার কদর আলী, শাখাওয়াত হোসেন, বাগআচড়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক আসাদুজ্জামান মিঠু, বিএনপি নেতা মশিউর রহমান, জামায়াত নেতা ও সাবেক ইউপি সদস্য মাওলানা আব্দুল কাসেদ, যুবদলের যুগ্ম আহবায়ক কবির  হোসেন,মুকুল হোসেন, জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম, হাবিবুল্লা বেলালী সহ সুবিধা বঞ্চিত ইউনিয়নের সর্বস্তরের উৎসুক জনতা।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১