বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:১৫
ব্রেকিং নিউজ

কারাগার থেকে ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : বুধবার , ২৬ জুন ২০২৪ , সকাল ১১:১২

বগুড়া জেলা কারাগার থেকে গতকাল গভীর রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে পালিয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করা হয়।

আটকের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রসাশক সাইফুল ইসলাম। 

পালিয়ে যাওয়া আসামিরা হলেন- কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মো. আমির হামজা (৪১), বগুড়ার মো. জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)।  

বিস্তারিত জানানোর জন্য প্রেস ব্রিফিং ডেকেছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১