বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:০৭
ব্রেকিং নিউজ

এমপি শিবলী সাদিক ভাই আপনাদের ভুলিনি ছাত্রলীগের সভাপতি-আব্দুর রাজ্জাক

রিপোর্টার : বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৫ জানুয়ারী ২০২৪ , রাত ০৮:৩৪
দিনাজপুর-৬ আসনে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমপি শিবলী সাদিক এর পক্ষ থেকে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিরামপুর সরকারি হাসপাতালের রোগীদের মাঝে খারাব সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর সরকারি হাসপাতালের রোগীদের মাঝে এ সব খারাব বিতরণ করা হয়।এসময় বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বিরামপুর সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি সোয়াইব মন্ডল, সাধারণ সম্পাদক রকি ইসলাম, শহর ছাত্রলীগের নেতা সাকিব ইসলাম, পলিপ্রয়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন, রিফাত ও সাওন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে, বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দিনাজপুর-৬ আসনে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমপি শিবলী সাদিক এর দিক নির্দেশনায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে আজ বিরামপুর সরকারি হাসপাতালের রোগীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এমপি শিবলী সাদিক ভাই আপনাদের ভুলেনি সবাইকে মনে রেখেছে এবং আপনাদের খোজখবর নেয়া জন্য আমাদের আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন সবসময় আপনাদের সেবা করতে পারে এবং আপনাদের পাশে থাকতে পারে।l
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১