এইচ এম মিনহাজুল আবেদীন
লেখাপড়া শিখতে হবে
জ্ঞানী মানুষ হতে,
সঠিক শিক্ষা শিখতে হবে
ভালো মানুষ হতে।
ইংরেজিটা শিখবো মোরা
সকল জাতির ভাষা,
শুদ্ধ করে শিখবো মোরা
আপন মাতৃভাষা।
পড়াশোনা বাদ দেবো না
কোন অজুহাতে
যোগ বিয়োগে লাগবে গনিত
রাখতে হিসেব খাতায়,
জ্যামিতি টাও রাখবো শিখে
লাগবে ভূমি মাপায়৷
পড়তে কুরআন শিখতে হবে
আরবি ভালো করে,
চলতে হবে দ্বীনের পথে
কুরআন হাদিস পড়ে৷
ব্যখ্যাসহ পড়বো কুরআন
আয়াতের আয়াতে।
ইংরেজি আর বাংলা গনিত
যেটাই তুমি শিখো,
আরবি শিখে দ্বীনিয়াতের
শিক্ষা পাশে রেখো।
নেকির পাল্লা করবো ভারি
লাগবে আখেরাতে।
এমন শিক্ষা শিখবো মোরা
বলবে ভালো মানুষ,
সমাজটাকে গড়তে হলে
লাগবে এমন মানুষ।
ভালো মানুষ হতেই হবে
কুরআনের আলোতে।