বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:৩৯
ব্রেকিং নিউজ

জেলা সম্মেলন সামনে রেখে মুকসুদপুর পৌর বিএনপির মতবিনিময় সভা

রিপোর্টার : শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৬ জুন ২০২৫ , রাত ১১:১৬

জেলা বিএনপির সম্মেলন সামনে রেখে, মুকসুদপুর পৌর বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ জুন)  মুকসুদপুর উপজেলার বিএনপির কার্যালয়ে বিকাল ৫টায় মুকসুদপুর পৌর বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

৫ জুলাই গোপালগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সামনে রেখে জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ড. কে এম বাবর আসছে সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায়, জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা সফরের অংশ হিসাবে এ মতবিনিময় সভায় অংশ নেন। এসময় পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশ্যে ড. ববর বলেন, আমি দীর্ঘ স্বৈরাচার ও ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফল ভাবে সম্পূর্ণ করেছি। আপনাদের সহযাত্রী হিসাবে, ৫ তারিখে সম্মেলনে আপনাদের সমর্থন কামনা করছি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু,  সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সিনিয়র সহসভাপতি মোঃ সামচু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম হোসেন,  আওলাদ মিয়া সহ পৌর ও ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক বৃন্দ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১