মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০২
ব্রেকিং নিউজ

গোপন সত্যের গহ্বর

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ , রাত ১১:০৪

কবি :-

তাহ্ মিনা নিশা

নিঃস্ব হতে হতে হয়েছি ভিখারিনী

গোপন রেখে রেখে ঢেকেছো মিথ্যাকে

আঁড়াল করে করে খুয়েছো যে-আমাকে।


এখন অনুরোধে গিলবো নাতো ঢেঁকি

ন্যাড়ারা একবার যায়-রে বেলতলা

যায়-না বাসি ফুলে কখনো গাঁথা মালা।


নিত্য আফসোসে থাকার চেয়ে ভালো 

কষ্ট পাহাড়কে এড়িয়ে চলে যাওয়া

পেয়েছি যতটুকু ভাগ্য মেনে নেয়া।


স্বার্থপর হতে বাধ্যে হলো মন

নিজের ভালো সেতো সকলে বেশ বোঝে,

আকাশ ভালোবেসে দূরের মেঘ খোঁজে।


আমিও আজ মেঘ, অসীম আকাশের

কপালে কিযে আছে, জানি-না পরোকালে,

পাবে-না, জানি শুধু,আমাকে ইহকালে।


১৫/১২/২৪

মোহম্মদপুর , ঢাকা

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১