বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৪০
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ , সকাল ০৯:০৮

২ মার্চ রাত ১১-৪৫ ঘটিকায় নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ফারুক শেখর ছেলে নাজমুল শেখ (৪৫) কে নোয়াগ্রাম বাস স্ট্যান্ড সাগর মেডিকেল হলের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ কালিয়া থানা পুলিশ গ্রেফতার করে।

  গোপন সংবাদের ভিত্তি তে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী নির্দেশে কালিয়া থানার এস আই সম্রাট মন্ডল, এ,এস,আই, আলমগীর হোসেন, এ,এস,আই,রুবেল, কনস্টেবল ৬১৫ পার্থ মজুমদার কং৪৮৪ নাঈমুর রহমান বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করে। 

কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন আমি যতদিন কালিয়া থানায় আছি ততো দিন মাদক কারবারি দের সমূলে উৎপাটন করতে চেষ্টা করবো আমি আমার চাকরির জীবনে মাদক কারবারি দের কোন প্রকার ছাড় দেই নি আগামীতে ও তার ব্যতিক্রম কিছু হবে না। 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১