মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৩০
ব্রেকিং নিউজ

দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , দুপুর ১২:৪০

বরিশাল, চট্টগ্রাম খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস ।

আজ শুক্রবার(২০ সেপ্টেম্বর)  সকাল ৯টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

এতে আরো জানানো হয়, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রাঙ্গামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে  রাতে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ছয় টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল চুরাশি পারসেন্ট ।

আজ ঢাকায়  সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে সূর্যাস্ত ও  ভোর ৫টা ৪৭ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১