মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৩১
ব্রেকিং নিউজ

কালিয়ার পহরডাঙ্গায় নির্বাচনী মিছিল

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:২১

 ১৮ ডিসেম্বর ২০২৫ বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ধারক ও বাহক বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি পহরডাঙ্গা ও সরসপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পহরডাঙ্গা বাজারে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বাস জাহাঙ্গীর আলম একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১