মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:১৮
ব্রেকিং নিউজ

গুমের সঙ্গে জড়িতদের অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা মো: মাহফুজ আলম

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫ , রাত ১১:৫৯

মো: মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেছেন,  গুমের সঙ্গে জড়িতদের অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, শেখ হাসিনা তার বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নিয়েছেন গুম-খুন করে । ২০১৩ ও ১৪ সালে মানুষ যখন ভোটাধিকারের জন্য সংগ্রাম করে ছিলেন, তখনই সবচেয়ে বেশি গুম করা হয়ে ছিল। যার মূল উদ্দেশ্য  নির্বাচনব্যবস্থাই ধ্বংস করা ছিল।

১লা এপ্রিল  (মঙ্গলবার) ঢাকার তেজগাঁওয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাক-এর উদ্যোগে গুমের শিকার মানুষের স্বজনদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগকে এদেশে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না। দেশে গুম-খুনের পরিমাণ বেড়ে যাবে আওয়ামী লীগকে আবার সুযোগ দিলেই। তাই  তাদের এই সুযোগ দেওয়া হবে না।  মানুষের সব মানবাধিকার কেড়ে নিয়ে ছিলেন শেখ হাসিনা। এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যা খুবই দুঃখজনক। বর্তমান সরকার হারানো মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে কাজ করছে।মাহফুজ আলম বলেন, ইতোমধ্যে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের প্রস্তাবনা অনুযায়ী গুমের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান।

বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছেন, তাদের সন্ত্রাসী ও জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা হয়েছে এবং  গুমের কাজে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকেও ব্যবহার করা হয়ে ছিল। এ অনুষ্ঠানে  গুমের শিকার পরিবারের সদস্যরা গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন এবং গুম হওয়া স্বজনদের সন্ধান চান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১