বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৫০
ব্রেকিং নিউজ

বোদা উপজেলা মেডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মাসিক সমন্বয় সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার : মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ-
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ , বিকাল ০৩:০০

পঞ্চগড়ের বোদা উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত মাসিক সমন্বয় সভা ও পঞ্চগড় ইফাঃ ডিডি মহোদয় ও বোদা মডেল মসজিদের ইমামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ বিকেল ২টায় বোদা উপজেলা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের সকল গনশিক্ষার শিক্ষক ও কেয়ার টেকার কর্মকর্তা কর্মচারী সকলের উপস্থিতিতে সাবেক ডিডি শামীম সিদ্দিক মহোদয় এবং বিদায়ী ইমাম মোঃ মাহবুবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।আয়োজিত অনুষ্ঠানে বোদা উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ মোকাররাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন দেবীগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার শাহ্  রাশেদুর হক,পঞ্চগড় জেলা ফিল্ড সুপারভাইজার মোঃ মামুনুর রশিদ, বিদায় ইমাম মাওঃ মাহবুবুর রহমান, পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিডি রেজাউল করীম,

বোদা উপজেলা মডেল কেয়ার টেকার মাওঃ মোঃ নুর ইসলাম, বোদা মডেল লাইব্রেরীয়ান মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১