বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ২১ ডিসেম্বর সাকোয়া হাই স্কুল মাঠে জনসভাকে সাফল্যে করার লক্ষে ৯ ডিসেম্বর বিকেলে বোদা পৌর কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে জনাব ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি'র পঞ্চগড় জেলা কৃষক দলের সদস্য সচিব শাহজাহান আলম সিরাজ।পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, বিএনপির সদস্য সচিব দিল রেজা ফেরদৌস চিন্ময়,পৌর কৃষক দলের সদস্য সচিব আব্দুল করিম,, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুল্লাহ আসাদ, আবুবক্কার সিদ্দিক মহব্বত, বোদা উপজেলা কৃষকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম বেলাল , আবুল কালাম আজাদ, মোঃ রুবেল, আরিফুর রহমান, আব্দুল মালেক প্রমুখ। জানা গেছে, কৃষকদের দলের তৃণমুল নেতা কর্মীদের সুসংগঠিত করার লক্ষে ইতোমধ্যে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ মাটিতে বসে অনুষ্ঠানের কাজ শুভ উদ্বোধন হয়েছে।
এই কর্মসূচি উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক
আলহাজ্ব ফরহাদ আজাদ হোসেন আজাদ।
এসব সভা -সমাবেশ জেলার ৪৩ টি ইউনিয়নে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠান সময় সূচী ঘোষনা হয়েছে এবং চলমান কাজ অব্যাহত থাকবে।