মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:২৭
ব্রেকিং নিউজ

নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু

রিপোর্টার : আন্তর্জাতিক ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ২২ এপ্রিল ২০২৪ , দুপুর ১২:০২

যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেৎজাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস নিউজ এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা এ ধরনের কোনো বিষয়ে অবগত নয়। খবর বিবিসির।

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়হু বলেছেন, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন।

এক বিবৃতিতে নেতানিয়হু জানান, ‘ দেশের সেনাবাহিনীর একটা ইউনিটের ওপর যদি কোনো নিষেধাজ্ঞা দেয়।তাহলে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করবো।’

 ‘নেৎজাহ ইহুদা’ নামে ব্যাটালিয়নটি অতীতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতা ও ডানপন্থি সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে।

২০২২ সালে ৭৮ বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য। ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় ছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে ব্যাটালিয়নটিকে পশ্চিম তীরের বাইরে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এরপর থেকেই উত্তর ইসরায়েলে কাজ করেছে ইউনিটটি। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজা উপত্যকায়ও মোতায়েন করা হয়েছে এটিকে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১