৬ নভেম্বর (বুধবার) বিকালে ,বেনাপোল স্থলবন্দর হয়ে আন্তর্জাতিক চেকপোস্ট ও ইমিগ্রেশন পরিদর্শন করেন খুলনা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান।
এসময় তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও ইমিগ্রেশনে লিফলেট বিতরণ সহ যানজট নিরশনের আশায় স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসন সাঙ্গে মতবিনিময় করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর সহকারী পুলিশ সুপার , নাসিম খান,নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া,বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন, আইসিপি ক্যাপের কোম্পানি কমান্ডার ফরিদ হোসেন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ ।