মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৫৮
ব্রেকিং নিউজ

রঙিন ব্রাশ

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ , বিকাল ০৩:৩৫

আব্দুস সাত্তার সুমন 

ব্রাশ ধরেছে দুটি হাতে 

রঙিন তুলের ছোঁয়া, 

স্বৈরাচারী পতন করে 

অন্তর ময়লা ধোয়।

স্বাধীন বাংলার রঙিন হবে 

খোকা খুকুর কাজে,

রাঙা হলো শহরতলী 

হাজার রঙের সাজে।

আনন্দেরই রংধনুতে 

সাত রঙেরই আকাশ,

পেল তারা নতুন স্বপ্ন 

স্নিগ্ধ ভোরের বাতাস।

নবীন প্রবিন ছাত্র-ছাত্রী 

মেতেছে আজ সবে, 

হাল ধরেছে সকল মানুষ 

মিলেমিশে রবে। 



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১