মোঃ রুহুল আমিন
তারিখ -২৫-০১-২০২৪
দেশের জোয়ান মরছে কেন
দেশ সীমান্তে আজ,
থাকতে দেহে প্রাণটা তোদের
পাচ্ছিস কেন লাজ।
জবাব কেন দেওনা আজি
কিসের কমতি বল॥
তোরাই মোদের বীরের জাতি
উচ্চ মাথায় চল!
আর কতোকাল বহিবে এমন
মাথায় নিয়ে লাশ!
পাক বাহিনী —কতল করলি
ভয়টা কেন পাস॥
বাঁচার মত বাঁচতে হবে
রেখে জাতির মান,
দেশ রক্ষায় যে দেশের জন্য
ধরবি বাজি প্রাণ!
তোরাই মোদের দেশ স্বাধীনের
লড়াই করা বীর!
বীরের দর্পে বীরের বেশে
উচ্চ রাখিস শির!
আঘাত করলে জবাব দিবে
ওরে তরুণ দল॥
তোরাই দেশের জোয়ান যোদ্ধা
নির্ভীক ভাবে চল!
রক্তের বদলা চাই না ভক্তি
শত্রু ঘায়েল কর,
লড়াই করে আনরে ধরে
গর্দান কেটে ধর।