বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:৪৪
ব্রেকিং নিউজ

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ করে পুলিশের তালিকাভুক্ত আসামি বান্টি

রিপোর্টার : মারিয়া ইসলাম সোনারগাঁও নারায়ণগঞ্জ।
প্রকাশ : বুধবার , ২৭ মার্চ ২০২৪ , রাত ০৯:০২
পুলিশের তালিকাভুক্ত মাদক  কারবারী সন্ত্রাসী ২৬শে মার্চ  ( মঙ্গলবার) দুপুরের দিকে নারায়নগঞ্জ   ভিত্তিক  অনলাইন পত্রিকা 'নারায়ণগঞ্জ টাইমস 'এ মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় বান্টি ক্ষিপ্ত ।

তিনি বলেন, সংবাদ শিরোনামটি আমার দৃষ্টিগোচর হয়েছে  এবং উক্ত সংবাদ শিরোনামটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদের মধ্যে  আরো লেখা হয়েছে যে এককালের পণ্য  ব্ল্যাকমেলার অস্ত্র  ব্যবসায়ী যা আমি কখনোই ছিলাম না। বাসমুলি  এলাকার ব্যবসায়ী স্বপন হোসেন এর জায়গায় আমি সেখানে যায় নি। হয়তো কেউ আমার নাম ব্যবহার করতে পারে? আমাকে হয় রানি করার জন্য বিভিন্ন সময় যে সকল মিথ্যা মামলা আমাকে দেয়া হয়ে ছিল আদালতে নির্দোষ প্রমাণ করে আমি খালাস পেয়েছি। আরেকটি মামলায় পুলিশ আমাকে গ্রেফতার করে আমার পায়ে গুলি করে মিথ্যা অস্ত্র দিয়ে মামলা দেয় পুলিশ, সেখানে আহত হয় নাই মিথ্যা নাটক সাজিয়েছে। আমি বর্তমানে ইন্টারনেট এবং আমার ২ নং গেট এলাকার  পৈত্রিক  ভাড়া দিয়ে আমার সংসার চালিয়ে আসছি। আদালতের বিচারাধীন মামলায় পত্রিকা আগে থেকেই কাউকে দোষী মনে করে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ করলে সেটা স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল। একদল অসাধুচক্র আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য আদা জল খেয়ে নেমেছে। তাই আমার বক্তব্য হচ্ছে এ সমস্ত অপরাধের সাথে আমার কোন সংশ্লিষ্টতা বর্তমানে নেই অতীতে ও ছিল না। উক্ত মিথ্যা বানোয়াট কাল্পনিক বুমেরাং আষাঢ়ে গাল গল্প সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১