মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:০২
ব্রেকিং নিউজ

এস আলম গ্রুপ জানান অগ্নিকাণ্ডের প্রভাবে চিনির বাজারে প্রভাব পড়বে না

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ , বিকাল ০৫:৫১

গুদামে আগুন লেগে এক লাখ টন অপরিশোধিত চিনি পুড়ে যাওয়ার কথা বললেও এ কারণে আসন্ন রোজায় চিনির বাজারে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এস আলম গ্রুপ।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে পুড়ে যাওয়া গুদাম দেখতে এসে এস আলম গ্রুপের জিএম (কর্মাশিয়াল) মো. আকতার হাসান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি, গতকাল বিকালে আগুন লেগেছে, এখনো আগুন নেভানো যায়নি। এখানে প্রত্যেকে কাজ করছে। 

ক্ষয়ক্ষতি কত এবং কীভাবে হল তা এখন আমরা বলতে পারছি না। বাজারে প্রভাব পড়বে না তবে এটা নিশ্চিত করে বলা যায়।  এখনো ১০-১৫ দিনের মত আমাদের পরিশোধিত চিনি হাতে আছে।’

গত ৩ মার্চ(সোমবার) কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় বিকাল ৪টার দিকে আগে এস আলম রিফাইন্ড চিনি কলের ৪ টি গুদমের মধ্যে একটিতে আগুন ধরে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত তা পুরোপুরি নেভানো যায়নি। 

কর্ণফুলী থানার মইজ্জারটেক সংলগ্ন ইছাপুর এলাকায় ১১ মেগাওয়াটের এস আলম পাওয়ার প্লান্টের পাশেই এস আলম রিফাইন্ড সুগার মিল। পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ দিয়েই চিনি কারখানার উৎপাদন কার্যক্রম চলে। এ কারখানার দৈনিক পরিশোধন ক্ষমতা ২,২০০ টন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১