বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২৪
ব্রেকিং নিউজ

কেশবপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ

রিপোর্টার : যশোর জেলা ( প্রতিনিধি )
প্রকাশ : শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ , রাত ০৯:৩০

যশোরের কেশবপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে গৌরীঘোনা বাজার শহীদমিনার চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ ডিসেম্বর-২৪) বিকেলে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শাহনাজ আলী শেখ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং দপ্তর সম্পাদক জিএম আব্দুস সালাম সবুজ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা কৃষক দলের আহবায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, জেলা কৃষক দলের সদস্য মোঃ মোস্তফা আনোয়ারা, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কে এম আজিজুল ইসলাম আজিজ, কেশবপুর থানা কৃষক দলের সহ-সভাপতি এ্যাড আনছার আলী, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী গাজী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম অমেদ আলী প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষক ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১