বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫১
ব্রেকিং নিউজ

শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, ট্রাক ও ড্রাইভার আটক

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : বুধবার , ১৯ জুন ২০২৪ , সন্ধ্যা ০৭:২৪

যশোরের শার্শায় পাট বোঝায় ট্রাকের ধাক্কায় আল আমিন (২৪) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।

১৯ জুন বুধবার  বিকাল ৪ টার দিকে যশোর - সাতক্ষীরা সড়কে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আল আমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আল আমিন অটোভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্য জামতলা মবিল ফ্যাক্টরী  এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝায় ট্রাক ( যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আল আমিন নিহত হন।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  তিনি জানান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১