মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৪
ব্রেকিং নিউজ

কবিতা :- কেন পরাশ্রিত

রিপোর্টার : কবি ,মোঃ রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩ , সকাল ০৭:৪৩
মোঃ রুহুল আমিন

এই সমাজে বাবুই পাখির 
বড়ই অভাব দেখি,
চড়ুই পাখির নীচ স্বভাবটা 
কেন সবাই শিখি?

অন্যের উপর নির্ভর করে
চলে অনেক জনে,
নিজের শক্তি দুর্বল ভাবে 
আস্থা হারায় মনে।

পরাশ্রিত— জীবন যাপন
ওরাই মেনে নিচ্ছে,
বাঁচার জন্য অন্যের উপর
মাথা নুয়ে দিচ্ছে।

অন্যের কাঁধে চড়তে পেরে
অনেক খুশি থাকে,
হঠাৎ করে আছড়ে পড়লে
যায় না চেনা তাকে।

আপন কর্মে অধিক সম্মান 
জানে বাবুই পাখি,
অন্যের উপর—নির্ভর করে 
কেন তবে থাকি?

এই সমাজে— চড়ুই পাখির
সংখ্যা অনেক বেশি,
সুঠাম দেহের মানুষগুলোর
ল্যাংড়ার মত পেশি।

নিজের উপর বিশ্বাস রেখে 
হচ্ছে সফল যিনি,
ইচ্ছার শক্তির বিপ্লব ঘটায় 
আসল যোদ্ধা তিনি।

কোন পাখিটার খেতাব নিবে
ভাবতে থাকো সবে,
কেমন জীবন সম্মান আনে 
বুঝতে পারবে তবে।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১